০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা জাকারবার্গের

  • Update Time : ০৪:০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা করলেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। বুধবার (১৪ জুলাই) রাতে ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ওই পোস্টে মার্ক জাকারবার্গ লিখেছেন, ‘আমরা ফেসবুককে মিলিয়ন মিলিয়ন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে সেরা প্লাটফর্ম ‍হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমরা নতুন একটি প্রোগ্রাম তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। এতে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করা হবে। ২০২২ সালে যারা ফেসবুক ও ইনস্টাগ্রামে সেরা কনটেন্ট ক্রিয়েটর বলে বিবেচিত হবেন তাদের পুরস্কৃত করতে এই অর্থ ব্যয় করা হবে। ’ ফেসবুকের সিইও আরও লিখেন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ ধরনের ঘোষণা ফেসবুকের জন্য নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ ধারা অব্যাহত রাখতে চায় ফেসবুক। এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা জাকারবার্গের

Update Time : ০৪:০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১