১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ৩ লক্ষ ৮ হাজার ভারতীয় নাসির বিড়ি ও নগদ টাকাসহ আটক- ২

  • Update Time : ১১:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩ লক্ষ ৮ হাজার ভারতীয় নাসির বিড়ি ও ২১ হাজার টাকা সহ দুই জনকে আটক করেছে র‍্যাব। আজ রোববার (১১ জুলাই) রাতে উপজেলার কলকলিয়া বাজারে পৃথক- দুইটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সুনামগঞ্জের সদস্যরা অভিযান চালিয়ে আটক করে। পৃথক অভিযানে উদ্ধারকৃত নাসির বিড়ির বাজার মূল্য ৩ লক্ষ ৮ হাজার টাকা। নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আটককৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামের মৃত মহরম আলীর ছেলে খুরশেদ আলম (৩৬), কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আছাব মিয়া (৪৫)। আটকৃতদের আজ রোববার রাতে জগন্নাথপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে র‍্যাব। এ ঘটনায় রোববার রাতে র‍্যাব-৯ বাদী হয়ে জগন্নাথপুর থানায় (মামলা নং-৫, তারিখ ১১,৭,২০২১) দায়ের করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী র‍্যাব-৯ এর অভিযানে আটককৃত ২ জনের বিরুদ্ধে মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের সোমবার (১২ জুলাই) সুনামগঞ্জ  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ৩ লক্ষ ৮ হাজার ভারতীয় নাসির বিড়ি ও নগদ টাকাসহ আটক- ২

Update Time : ১১:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১