০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে জন্মদিনে ভালোবাসায় সিক্ত জাকারিয়া আলী
- Update Time : ০১:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের ছাতকে জন্মদিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সমাজকর্মী, তরুণ রাজনীতিবিদ জাকারিয়া আলী। শুক্রবার (২ জুলাই) উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বাসিন্দা, তরুণ সমাজকর্মী ও রাজনীতিবিদ জাকারিয়া আলীর জন্মদিনে রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষথেকে অনলাইন ও অফলাইনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জাকারিয়া আলী বলেন, তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছাতক উপজেলার মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়নসহ অসহায়- দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাবেন। তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। এবং আর্ত মানবতার সেবায় সমাজের উন্নয়নে সবার সহযোগিতা চান তিনি।




























