০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে লকডাউনে বিয়ের আয়োজন ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৬:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় কমিউনিটি সেন্টারের মালিককে জরিমানা গুনতে হয়েছে ৫০ হাজার টাকা। শুক্রবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেন্টারের মালিক আব্দুস সালামের কাছ থেকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এসময় বর এবং কনের পক্ষ কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সময় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।




























