০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক পৌরসভা মাস্টার ড্রেন নির্মাণ কাজে পুকুর চুরি!

  • Update Time : ১২:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার জলাবদ্ধতা নিরসনে চলমান মাস্টার ড্রেন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। প্রায় ৫কোটি টাকার এ প্রকল্পে বর্তমানে পুকুর চুরির মতো ঘটনা ঘটছে যাচ্ছে। এনিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী উন্নতমানের এলসি পাথর অথবা ভোলাগঞ্জের পাথর দিয়ে ড্রেন নির্মাণের কথা থাকলেও বর্তমানে টিলার নিম্নমানের লাল পাথর দিয়ে চলছে এ কাজ। এছাড়া জং ধরা রড ব্যবহার ও বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ করায় কাজের মান ও স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। জানা যায়, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সাব-কন্ট্রাক্ট হিসাবে কাজ করে ছাতকের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পৌর শহরের কোর্ট রোড থেকে হাইস্কুল মার্কেট পর্যন্ত সিডিউল মোতাবেক কাজ করেছে ওই প্রতিষ্ঠান। বর্তমানে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজের দায়িত্ব নিয়ে কাজ পরিচালনা করছে। ঠিকাদারি এ প্রতিষ্ঠান নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। পৌরসভার বিশাল এ প্রকল্পে নিম্নমানের কাজের কারণে সুফল বঞ্চিত হবেন পৌরবাসী। এ কাজের স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ ব্যাপারে প্রকল্পের প্রকৌশলী এনামুল মনি জানান, তিনি বিষয়টি জেনেছেন। কাজ পরিদর্শন করে এর ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক পৌরসভা মাস্টার ড্রেন নির্মাণ কাজে পুকুর চুরি!

Update Time : ১২:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১