০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তালেব আলীর দাফন সম্পন্ন

  • Update Time : ০৯:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা তালেব আলী আর নেই। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের মৃত ফিরিজ আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার সকাল ৬টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাস কষ্টে ভোগ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৩টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আবু বক্কর, এএসআই রাজু সহ জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মমসর আলী, বাখর আলী, তারিফ আলী, সুনুর আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের নাজির আবু বক্কর সিদ্দিকী প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তালেব আলীর দাফন সম্পন্ন

Update Time : ০৯:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১