০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে ২৬১টি ভূমিহীন পরিবারকে ঘর করে দিয়েছে সরকার

  • Update Time : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৬১ টি গৃহহীন, ভূমিহীন পরিবারকে মুজিব শতবর্ষ উপলক্ষে ঘর করে দিয়েছে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্বের সর্ববৃহৎ এ আশ্রয়ণ প্রকল্প-২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ২৬১টি ঘর নির্মাণ করা হয়। উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ৬০টি, পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর(পাগলা), শত্রুমর্দন (রসুলপুর) গ্রামে ৫১টি এবং পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপশী ও ঘোড়াডুম্বুর গ্রামে ১৫০টি সহ সর্ব মোট ২৬১ টি পরিবারের মাঝে বসত ঘরে দলিল ও বসত ঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবির হল রুমে উপকারভোগ ২৬১টি পরিবারের হাতে ঘরের দলিল ও চাবি হস্থান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ত্রান ও পুনর্ভাসন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানান, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারি হাসনাত হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে ২৬১টি ভূমিহীন পরিবারকে ঘর করে দিয়েছে সরকার

Update Time : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১