০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে চুরির মোটরসাইকেল বিক্রয়কালে গ্রেফতার-২

  • Update Time : ০৯:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন, এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুরির মোটরসাইকেল বিক্রয়কালে মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের কুড়িকেয়ার গ্রামের ছাদ মিয়া কামালীর ছেলে জাহিদ মিয়া কামালী ও একই গ্রামের মৃত আমরু মিয়া কামালির ছেলে খালিছ মিয়া কামালী। জানাগেছে, ফেঞ্চুগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল শনিবার রাত ১০টার দিকে মিরপুর বাজারে বিক্রয়কালে পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোর চক্রের দুই সদস্যকে রোববার (২০ জুন) জগন্নাথপুর থারা পুলিশ ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা আহম্মেদ মিনহাজ খোকনের একটি মোটরসাইকেল গত ৮ জুন চুরি হয়। যার রেজিঃ নং (মৌলভীবাজার -হ-১২-২০৪৩)। মোটরসাইকেল চুরির এঘটনায় তিনি ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে চুরির মোটরসাইকেল বিক্রয়কালে গ্রেফতার-২

Update Time : ০৯:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১