০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর থানার এএসআই মোক্তার হোসেন জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত
- Update Time : ১০:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এএসআই মোক্তার হোসেন জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, জেলার মাসিক সভায় সকল অফিসারদের উপস্থিতিতে তিনি এই গৌরব অর্জন করেন। আজ সোমবার (৭ জুন) জেলা পুলিশ সুপারের কার্যলায়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলার ১২টি থানার ওসিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মিজানুর রহমান জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর হাতে জগন্নাথপুর থানার এএসআই মোক্তার হোসেনের এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।




























