০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে উজ্জল চৌধুরীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • Update Time : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উজ্জল চৌধুরীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামের বাসিন্দা মৃত আখলু মিয়ার ছেলে সমাজকর্মী ও সংগঠক উজ্জল চৌধুরীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে জগন্নাথপুর ও ছাতকের এলাকার সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছেন। যদিও তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু খুনের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও উজ্জল চৌধুরীর হত্যাকারিদের ফাঁসির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানাগেছে, মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে জায়গা নিয়ে সোমবার (১৭ মে) বিকেলে সংঘর্ষ হয়। এতে উজ্জ্বল চৌধুরী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্তায় উজ্জ্বল চৌধুরীকে সোমবার রাতে সিলেট থেকে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় উজ্জল চৌধুরীর ভাই বাদি হয়ে প্রতিপক্ষের ৭জনকে  আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। উজ্জল চৌধুরী নিহতের মামলায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

আজ রোববার (২৩ মে) বিকেলে স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা বাবুল মিয়ার সভাপতিত্বে ও ইসলাম উদ্দিন জসিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, ছাতকের দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাস্তা মিয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, অধ্যক্ষ আলী আকবর, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা মোস্তাক কোরেশী, উপজেলা যুবলীগ নেতা মিরপুর ইউপি সদস্য আব্দুস শহিদ, পাটলী ইউপি সদস্য খালিদ হাসান, দোলার বাজার ইউপি সদস্য ছালিক মিয়া চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক আব্দুর রকিব মামুন, দোলার বাজার ইউনিয়ন আওলামী লীগের সাবেক সভাপতি আমির উদ্দিন, যুবলীগ নেতা আবু জিলানী, দুলাল মিয়া, দিলাল আহমদ, সমাজকর্মী রফিক উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক, শিক্ষানুরাগী মোদ্দাব্বির মিয়া, মোহাম্মদগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি খালিছ মিয়া চৌধুরী, কয়েছ মিয়া, সমাজকর্মী শামছুল হক, আব্দুর রহিম, সুজেল আহমদ, মোস্তাকিন মিয়া, বদরুল আলম, বাবুল মিয়া, কয়েস মিয়া, জিয়াউল হক, লোকমান আহমদ, সারজন আহমদ, আব্দুল মুকিতসহ বিভিন্ন শ্রেণী- পেশার প্রায় ৩ শতাধিক মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উজ্জল চৌধুরীর হত্যাকারীদের দ্রুত আইনে বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে এলাকার মুরুব্বিরা বলেন, উজ্জল চৌধুরীর মত আর যেন কোন বাবা’র বুক খালি না হয়। আমরা এই হত্যার বিচার চাই। তাদের ফাঁসি চাই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে উজ্জল চৌধুরীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা

Update Time : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১