০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৩৯০টি পরিবার

  • Update Time : ০৫:৩০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর ও করোনা ভাইরাসের সংকঠকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৩৯০টি অসহায়-হতদরিদ্র পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর বিশেষ (ভিজিএফ) অনুদান পেয়েছেন। মঙ্গলবার (১১মে) সকালে রামপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর বিশেষ (ভিজিএফ) অনুদান হিসেবে জনপ্রতি নগদ সাড়ে ৪ শত টাকা করে প্রদান করা হয়।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ওই নগদ অর্থ বিতরণ করেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, সকল শ্রেণী-পেশার মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেলক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে ইউনিয়নের ৩৯০টি পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি সাড়ে ৪শত টাকা করে বিতরণ করা হয়েছে।
নগদ অর্থ বিতরণকালে রামপাশা ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার ইমাম উদ্দিন, আবুল খয়ের, আবুল কাশেম, নজরুল ইসলাম, জামাল মিয়া, ইসহাক আলী, নাসির উদ্দিন, শামীম আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মিনা বেগম, আছারুন বেগম, রুশনারা বেগম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৩৯০টি পরিবার

Update Time : ০৫:৩০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১