০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক মালিক সমিতির নামে ভিন্ন কমিটি ছাতকে ট্রাক মালিকদের অসন্তোষ ও ক্ষোভ

  • Update Time : ১২:৫৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নামে একাধিক কমিটি হওয়ায় এখানে ট্রাক মালিকদের মধ্যে অসন্তোষ ঈ ক্ষোভ বিরাজ করছে। ছাতক ট্রাক মালিক সমিতি নামে একটি রেজিষ্টার্ট সংগঠন রয়েছে। যার রেজিঃ নং ১৮৬৭ বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন মোঃ কামাল চৌধুরী। এ সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। এ কমিটির সভাপতি ফারুক আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল চৌধুরী। দীর্ঘদিন ধরে এ কমিটির মাধ্যমে ছাতকে সমিতির কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে এ কমিটি বিলুপ্ত না করে এমনকি কোনধরনের সভা-সমাবেশ বা আলোচনা না করে ছাতক ট্রাক মালিক সমিতির অন্য একটি কমিটির অনুমোদন দিয়েছেন ফারুক আহমদ চৌধুরী। এই কমিটি যুক্তিযুক্ত নয় জানিয়ে কামাল চৌধুরী আরো বলেন, এতে এখানে ট্রাক মালিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ট্রাক মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির অনেক সদস্য এই নতুন কমিটির বিষয়ে অবহিত নয়। তিনি বলেন, ”আমরা মনে করি পূর্বের গঠিত কমিটি যেহেতু বিলুপ্ত হয়নি এবং এর কার্যক্রম অব্যাহত আছে সেহেতু পূর্বের কমিটিই বহাল রয়েছে। ফারুক আহমদ চৌধুরী ইতিমধ্যে ছাতক ট্রাক মালিক গ্রুপ নামে একটি সংগঠন তৈরি করে এর সভাপতি হয়েছেন। যা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।” তিনি মনে করেন ফারুক আহমদ চৌধুরী ছাতক ট্রাক মালিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছেন। এ নিয়ে কোনো সংঘাত-সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার ফারুক আহমদ চৌধুরীকেই নিতে হবে। বিবৃতিতে তিনি বলেন, ফারুক আহমদ চৌধুরীই এই সমস্ত ঘটনার সৃষ্টি করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ট্রাক মালিক সমিতির নামে ভিন্ন কমিটি ছাতকে ট্রাক মালিকদের অসন্তোষ ও ক্ষোভ

Update Time : ১২:৫৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১