১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক এমপি দিলদার হোসেন সেলিম আর নেই
- Update Time : ১১:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন। বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার রাত পৌনে ১০টার দিকে ইন্তেকাল করেন




























