বড়লেখায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- Update Time : ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় অগ্নিকান্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তরশাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের আব্দুল মোমিত চৌধুরীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে ৬টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে। আগুনে সবকিছু পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, সোমবার ভোরের পূর্বে আব্দুল মোমিত চৌধুরীর পরিবারের লোকজন সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যান। ভোর সাড়ে ৫টার দিকে বাইরে মানুষের চিৎকার শুনে আব্দুল মোমিত ও তার পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে তারা দেখেন ঘরে আগুন জ্বলছে। মূহূর্তেই আগুন ৬টি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভান।




























