০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত-১০

  • Update Time : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ- হবিগঞ্জ সড়কের পুর্ব তিমিরপুর নামকস্থানে দু’সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১০ জন আহত হয়েছে। রোববার বিকেলে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে শরৎ দাশ (৪৫) ও আব্দাল মিয়া (৬৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন বিকালে নবীগঞ্জ থেকে হবিগঞ্জ মুখি একটি যাত্রীবাহি অটোরিক্সা সিএনজি পুর্ব তিমিরপুর এমআরএস ব্রিক ফিল্ডের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে দূঘর্টনায় পতিত হয়। এতে উভয় গাড়ীর চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে মুরাদপুর গ্রামের মৃত ছাওধন দাশের ছেলে শরৎ দাশ (৪৫), আলীপুর গ্রামের কবির মিয়ার ছেলে আব্দাল মিয়া (৬৫) কে সিলেট এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী জাহেদা বেগম (৪৫), ছেলে মারুফ (১৬), চালক বিনরাজ মিয়া (৭০), তিমিরপুর গ্রামের জুনায়েদ (৬), মুক্তাহার গ্রামের অমুল্য চন্দ্র দাশের ছেলে অসীম দাশ (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত-১০

Update Time : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১