০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে হেফাজত নেতা গ্রেফতার

  • Update Time : ০৫:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে হেফাজত নেতা মাওঃ হাফেজ আব্দুল মুকিত নামের একজনকে আটক করেছে ঢাকা ডিবি পুলিশ। গত ১ মে দিবাগত রাত ২ টায় দিকে ঢাকা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাকোয়া বাজার মারকাযুস সুন্না আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই মাদ্রাসার প্রতিষ্টাতা মুহতামিম। তবে কি কারনে বা কেন তাকে গ্রেফতার করা হয়েছে তার পরিবারের লোকজন বলতে পারছেন না।

সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামের রাঙ্গা মিয়ার ছেলে হাফেজ মাওঃ আব্দুল মুকিত ছাত্র জীবনে প্রথমে জামেয়া দারুল কোরআন মাদ্রাসা সিলেট ও পরবর্তীতে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা সিলেট থেকে টাইটেল পাশ করেন। পরবর্তীতে সিলেটের একটি মসজিদে ইমামতি পেশার সাথে যুক্ত হন। পাশাপািশ তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই এর রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন বলে প্রাপ্ত সুত্রে জানাগেছে। প্রায় দুই বছর আগে সিলেট থেকে নবীগঞ্জস্থ তার জন্মস্থান সাকুয়া বাজার সংলগ্ন মারকাযুস সুন্না আল ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্টা করেন। প্রতিষ্টাকাল থেকেই তিনি অত্র মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি সারা দেশে হেফাজত ইসলাম বাংলাদেশের চলমান আন্দোলনে নবীগঞ্জ শাখার বিভিন্ন আন্দোলন কর্মসুচীতে সরব ভুমিকা পালন করতে দেখা গেছে। এদিকে ১ মে দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল তার মাদ্রাসা থেকে হাফেজ আব্দুল মুকিতকে আটক করে ঢাকায় নিয়ে যায়। এ সময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাদ্রাসায় অবস্থানরত অন্যান্য শিক্ষকদের ঢাকা ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে হেফাজত নেতা গ্রেফতার

Update Time : ০৫:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১