০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.) ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : ০২:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান ছিলেন একজন সাহসী, দ্বীনদার, স্পষ্টবাদী, শিক্ষানুরাগী এবং দেশ-বিদেশে দ্বীনি শিক্ষা বিস্তারের অগ্রসৈনিক। একাত্তরের মুক্তিযুদ্ধে যেমন তিনি এবং তাঁর ভাইদের অবদান রয়েছে তেমনি রয়েছে ইসলামী রাজনীতি, সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশের আলেম সমাজের তিনি একজন দায়িত্বশীল অভিভাবক ছিলেন। দেশের যেকোন কওমি মাদরাসায়, সমাজে কিংবা পরিবারে সমস্যা দেখা দিলে তিনি সমাধানের জন্য এগিয়ে যেতেন। রোববার (২ মে) বাদ আসর সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সৈয়দপুর হাউসে আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.) ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে বক্তারা একথাগুলো বলেন। ফাউন্ডেশনের সভাপতি ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রাবন্ধিক মাহবুব মুহাম্মদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিফায়ে শায়খে কৌড়িয়া (র.) হযরত মাওলানা খায়রুল ইসলাম বড়লেখি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক রেজওয়ান আহমদ, সিলেট ল কলেজের প্রিন্সিপাল এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গণতান্ত্রিক পাটির নেতা সৈয়দ সয়েফ আহমদ, জেলা আওয়ামীলীগের অফিস সম্পাদক ছড়াকার জগলু চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সম্পাদক মরহুমের বড়ছেলে কবি ও গবেষক সৈয়দ মবনু, ছড়াকার আব্দুস সাদেক লিপন, অধ্যক্ষ ছাইফুল করিম চৌধুরী হায়াত, বিশিষ্ট শিক্ষানুরাগী এন এস আই অফিসার ফরহাদ আহমদ, জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ, উপ-পরিচালক (শিক্ষা) মাওলানা রেজাউল হক, দৈনিক সিলেট ডাকের সাহিত্য সম্পাদক ফায়যুর রহমান, দৈনিক মিররের ষ্টাফ রিপোটার নাওয়াজ মারজান, ডা. আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি ফয়জুল হক, খতিব উবায়দুল হক (র.)-এর ছোট সাহেবজাদা মাওলানা শহিদুল হক, গবেষক কিশওয়ার মুশাররফ, জামিআ সিদ্দিকিয়ার উপ-পরিচালক (প্রশাসনিক) হেলাল হামাম, শৈলির উপদেষ্টা সালেহ আহমদ সাদী, গবেষক ফিদা হাসান, শৈলির সাবেক সভাপতি মাজেদ চৌধুরী, জামিআ সিদ্দিকিয়ার নির্বাহি কমিটির অর্থ সম্পাদক মাওলানা জামিল আহমদ চৌধুরী, জামিআ সিদ্দিকিয়ার শিক্ষক মাওলানা জাফর ইকবাল, শিল্পী মাসুম বিল্লাহ, কবি হোসাইন আহমদ ফাহিম, শাহী ঈদগাহের বিশিষ্ট শিক্ষানুরাগী মুকুল চৌধুরী, মরহুমের তৃতীয় ছেলে সৈয়দ ফখরুদ্দিন আহমদ, পাঠক সংঘ শৈলীর সভাপতি সুফিয়ান আহমদ, সেক্রেটারী স্যাইয়িদ আহমদ মুজাদ্দিদ, নির্বাহি সদস্য খায়রুল ইসলাম প্রমূখ। সবশেষে মরহুম আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.) ও তাঁর মরহুম ভাইদ্বয় সৈয়দ আব্দুল মান্নাফ ও সৈয়দ আব্দুর রহমান সহ সকল পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মুসলমানের রূহের মাগফেরাত ও তাঁর অসুস্থ ভাই সৈয়দ আব্দুল হান্নান সহ পৃথিবীর সকল অসুস্থ মানুষের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন শায়েখ খায়রুল ইসলাম। বিজ্ঞাপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.) ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০২:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১