১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরির পর উত্ত্যক্ত, ছাত্রলীগের নেতা কারাগারে

  • Update Time : ০১:০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরি এবং সেটি দিয়ে তাকে উত্ত্যক্তের অভিযোগে নায়েত হোসেন ওরফে আকাশ (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় তাকে আটক করে ফেনীর পরশুরামে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। ছাত্রলীগ নেতা এনায়েত হোসেন উপজেলার মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পশ্চিম মির্জানগর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনায়েত হোসেন কয়েক দিন আগে রাতে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরি করে নিয়ে যান। পরে সেই মোবাইল ফোন দিয়ে ওই নারীকে উত্ত্যক্ত করতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন।

শুক্রবার রাতে মির্জানগর ইউপির চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টোর সহযোগিতায় এলাকার লোকজন এনায়েতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টো বলেন, ছাত্রলীগের নেতা এনায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেছেন তিনি।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন বলেন, এনায়েত হোসেনের বিরুদ্ধে আগেও চুরির কয়েকটি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরির পর উত্ত্যক্ত, ছাত্রলীগের নেতা কারাগারে

Update Time : ০১:০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১