০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে করোনায় দু’জনের মৃত্যু
- Update Time : ০৪:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনায় আক্রান্ত হয়ে শনিবার সিলেটের বিশ্বনাথে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের রজকপুর গ্রামের মদরিছ আলীর স্ত্রী আরফুল বেগম (৮০) এবং লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত মোজেফর আলীর পুত্র ও ভূরকি স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস শরীফ উদ্দিন (৫০)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এপর্যন্ত বিশ্বনাথে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৬৩ জন। আক্রান্তদের মধ্যে ১০ জন মৃত্যুবরণ করেছেন ও ১২ জন আইসোলেশনে রয়েছেন। বাকী আক্রান্তরা চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছেন।




























