০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত- ৩০

  • Update Time : ০২:৫৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে দুপক্ষের লোকজনের মধ্যে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষে ৩০জন আহত হয়েছেন, গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানাগেছে, উপজেলার আউশকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোদরপুর গ্রামের মুকিত মিয়ার কাছে একই ইউনিয়নের মিচকিনপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে কিশোর হাদী মিয়া বুধবার ইফতারের পূর্বমুহূর্তে তার কাজের মজুরি বাবদ ৪ হাজার টাকা চাইতে যান। এতে মুকিদ মিয়া ক্ষিপ্ত হয়ে হাদী মিয়াকে বেধড়ক মারধর করেন। হাদী মিয়ার আত্মীয়-স্বজন এর কারণ জানতে চাইলে তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে নারী ও গ্রাম পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আদিক মিয়া (৮০), বাসীম মিয়া (৩৫) ও রুমেল মিয়াকে (১২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় অন্য আহতরা হলেন- আছেন, মিচকিনপুর গ্রামের আলেখা বেগম (৪৫), মনসুর মিয়া (২৫), গ্রাম পুলিশ হাবিবুল্লাহ (৬০), সিজান মিয়া (২০), রোশনা বেগম (৪০), সমরুদ্দিন (৫৫), জামাল মিয়া (২২), হাশেম মিয়া (৩৫), রোদরপুর গ্রামের বেলাল মিয়া (৩০), সুমেল মিয়া (২৮), রুহেল মিয়া (৩২),  হামিদ মিয়া (৩৬)।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত- ৩০

Update Time : ০২:৫৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১