০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে ভূয়া ডাক্তারের কবলে সেনাবাহিনীর সদস্য, ২০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০২:৩০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ শহর হাসপাতাল রোডস্থ ভূয়া দাঁতের ১ চিকিৎসকে ১ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। এ সময় সহযোগীতা করেন, ডাক্তার মোঃ আল আসিফ আবেদীন, নবীগঞ্জ থানার এস আই মৃদুল ভৌমিকসহ একদল পুলিশ।
জানাযায়, চিকিৎসা করতে গিয়ে চৌধুরী মুস্তাফিজুর রহমান নামে এক ভুয়া ডাক্তারের অপ চিকিৎসায় ১ সেনাবাহিনী সদস্যের ৩টি দাঁত নষ্ট হয়ে যায়। দাঁত নষ্ট হওয়ার কারন জানতে চাইলে ওই ভুয়া ডাক্তার ভুক্তভোগীকে খারাপ ব্যবহার করে চেম্বার থেকে বের করে দেন। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন ঐ ভুক্তভোগী। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভূয়া ডাক্তারের সত্যতা পান।
এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভুয়া ডাক্তার মুস্তাফিজুর রহমান (৩৩) নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের মৃতঃ আতাউর রহমান চৌধুরীর পুত্র। তিনি নবীগঞ্জ শহরতলি হাসপাতাল রোডে ঘুরি বিলায় ‘নবীগঞ্জ ডেন্টাল কেয়ার’ নামে একটি দাঁতের চিকিৎসালয় পরিচালনা করে আসছিলেন।




























