নবীগঞ্জে সরকারি স্কুলের বেঞ্চ ব্যবহার করে চলছে কোচিং বানিজ্য
- Update Time : ০৯:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে জমজমাট কোচিং বানিজ্য। করোনার ভয়াল থাবা যখন সারাদেশে ভয়াবহ মাত্রায় ছড়িয়েছে। চারিদিকে নিরব আতংক বিরাজমান। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাড়ছে হাহাকার। সবকিছু তে বিধি নিষেধ আরোপ হচ্ছে। বন্ধ হচ্ছে সরকারি, বে-সরকারি, স্কুল-কলেজ, মাদ্রাসা, সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এত কিছুর মাঝেও নবীগঞ্জে কিছু ব্যাক্তি ও প্রতিষ্টান চালিয়ে যাচ্ছি ছিলেন কোচিং বানিজ্য। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা-দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ দিয়ে বিগত দুই বছর থেকে চলছে কোচিং সেন্টার। সরকারি নীতিমালা অনুযায়ী যেখানে কোচিং সেন্টারকে অবৈধ ঘোষণা করা হয়। সেখানে ঐ স্কুলের প্যারা শিক্ষক মোজাহিদ আলী প্রভাবশালীদের ম্যানেজ করে সরকারি স্কুলের বেঞ্চ নিয়ে অবৈধভাবে কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ রয়েছে যেমন প্রশ্নপত্র পাশ করা, পছন্দের ছাত্রদের রোল নং সামনে দেওয়া।
এলাকার সচেতন মহলের দাবি ব্যাক্তি মালিকানাধীন বানিজ্যিক ভাবে পরিচালিত এই কোচিং সেন্টার, কেন সরকারি স্কুলের বেঞ্চ দিয়ে চলবে। প্যারা শিক্ষক মোজাহিদ আলীর এ বানিজ্যিক কোচিং সেন্টার থেকে সরকারি স্কুলের বেঞ্চগুলো উদ্ধার করে, আইগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের কাছে এলাকার সচেতন মহলের জোর দাবি।




























