ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা দণ্ড
- Update Time : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে এক ইউপি সদস্য কে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মহিউদ্দিন আহামেদ উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে আন্দিউড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আক্তার মিয়াকে (৪০) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আক্তার মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন জানান, মাধবপুর উপজেলা বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসন অত্যন্ত কঠোর। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেয়া হবে না।




























