০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে কষ্টিপাথরের মূর্তিসহ ২জন গ্রেফতার
- Update Time : ০৪:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের বাহুবল উপজেলার উত্তরসুর গ্রাম থেকে কষ্টিপাথরের মূর্তিসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে বাহুবল থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বাহুবল থানাধীন বাহুবল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তরসুর গ্রামের সানু মোল্লার বাড়ি থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে র্যাব। এসময় র্যাব বাহুবল থানার হরিতলা গ্রামের আব্দুল সামাদের ছেলে হারুন মিয়া (৪৩) ও উত্তরসুর গ্রামের মৃত আব্দুল লতিবের ছেলে সানুমিয়া ওরফে সানু মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে।





























