১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুরমায় পিয়ার আলী মিয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্য প্রবাসী হাজী পিয়ার আলী মিয়ার ব্যক্তিগত উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে দক্ষিণ বলদীস্ত গ্রামে হাজী পিয়ার আলীর বাসভবনে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুরব্বি মুক্তার আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ, সবুজ শ্যামল সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার সভাপতি মিছবাহ উদ্দিন মোহন, ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের সিলেটের কর্মকতা শিবলু আহমদ, সবুজ শ্যামল সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার সদস্য মাহদি আহমদ প্রমুখ। যুক্তরাজ্য প্রবাসী হাজী পিয়ার আলী মিয়ার অথার্য়নে গ্রামের অসহায় দরিদ্র ৯০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।




























