১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে র‌্যাবের হাতে গাঁজাসহ দুই যুবক আটক

  • Update Time : ০৪:১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে র‌্যাবের বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদরাসার গেটের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুর রুপের ছেলে শাহাব উদ্দিন (২৭) ও একই গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে ইসমাঈল খান (২৬)। এসময় তাদের কাছ থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-৯ সিলেটের এসআই মো. বাহার উদ্দিন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে র‌্যাবের হাতে গাঁজাসহ দুই যুবক আটক

Update Time : ০৪:১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১