পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার
- Update Time : ০২:৪৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জুয়া খেলার অপরাধে ৭ যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার এসআই স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুরানবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের আকবর হোসেনের ছেলে মোঃ নুর হোসেন (৫৫), একই গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ রহিম আলী (৩০), আব্দুল হাইর ছেলে মোঃ হারুনুর রশিদ (৩৩), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামের ফুরুক মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩০), হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিন চরহামুয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মোঃ জমির আলী (২৮), বাহুবল উপজেলার আব্দুল হেকিমের ছেলে মোঃ সেলিম মিয়া (৩২) কে গ্রেফতার করে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।




























