০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে ঢিলেঢালা লকডাউন পালিত
- Update Time : ০১:০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: রাস্তা-ঘাট, হাট-বাজারে মানুষের ব্যস্ত-ছোটাছুটি। দূর পাল্লার বাস ছাড়া চলছে অন্যান্য যানবাহনও। সরকারি নির্দেশনার বাহিরে, নিত্য প্রয়োজনীয় নয়, এমন ব্যবসা প্রতিষ্ঠানও খুলেছেন কেউ কেউ। লকডাউনের প্রথম দিনের এ চিত্র সিলেটের বিশ্বনাথ উপজেলার।
দুপুরে পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযানে নামলে পাল্টে যায় এ চিত্র। এসময় মাস্ক বিহীন ঘুরাফেরা করায় ৭ ব্যক্তিকে অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা মানতে, সর্তক করা হয় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে।
এদিকে ভ্রাম্যমাণ আদালত চলে যাবার পর ফের মাস্ক বিহীন যত্রতত্র দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। উপেক্ষিত হয় স্বাস্থবিধিও। পরে বিকেল ৬টায় ফের পুলিশ টহলে নামলে বন্ধ হয় ব্যবসা প্রতিষ্ঠান। তখন উপজেলা সদরে মানুষের ছোটাছুটি ছিল চোখে পড়ার মতো।





























