০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ১১জনকে জরিমানা

  • Update Time : ০২:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলায় মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা ২টায় দিকে সদরের বাসিয়া সেতুর উপর এ অভিযান পরিচালনা করেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এ সময় ওই এলাকায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করার ও মাস্ক না পরে যানবাহন চালানোর অপরাধে ১১ জনকে জরিমানা করেন। ১১টি মামলায় ওই ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৫শ টাকা আদায় করা হয়। ঘন্টাব্যাপী এই অভিযানের পাশাপাশি পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়। অভিযানের এর আগে উপজেলার পনাউল্লাহবাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকেও ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মো. কামরুজ্জামান বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পাশাপাশি মাস্ক’র ব্যবহার নিশ্চিত করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করছি আমরা। মাস্ক নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ১১জনকে জরিমানা

Update Time : ০২:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১