নবীগঞ্জে স্কুল ছাত্রের উপর সন্ত্রাসী হামলা, আশংকাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি
- Update Time : ১২:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামে স্কুল ছাত্রের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একই গ্রামের লিল মিয়ার পুত্র আল আমীন (২১)। আশংকাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানাগেছে, গত ২০ মার্চ দুপুরে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের মোঃ হারুন মিয়ার শিশুপুত্র মোঃ মাহফুজ (১৬) স্থানীয় আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের লীল পুত্র নূরুল আমীন (২১) তার পথরোধ করে ধারালো চুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
তার চিৎকার শুনে গ্রামের অন্যান্য লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবণতি হলে ওই দিন বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, বখাটে নূরুল আমীন মদ, গাজা, ইয়াবাসহ তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) মোঃ ডালিম আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদ সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























