১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জ থানার ওসি হারুনূর রশীদ সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার লাভ
- Update Time : ০৯:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। আজ রোববার (২১ মার্চ ) সকালে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তার হাতে ক্রেস্ট তুলে দেন।
জানাগেছে, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একা নয় আমার থানার সকলের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জগন্নাথপুর থানা ও দক্ষিণ সুনামগঞ্জ থানায়
দায়িত্ব পালনকালে কয়েকবার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার গ্রহণ করেন।





























