নবীগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবকের উপর রড ও বাঁশ দিয়ে হামলা
- Update Time : ০৩:৫৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের নবীগঞ্জে তফজ্জুল বাহিনীর হামলায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন শাহজাহান মিয়া নামের যুবক। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তফজ্জুল মিয়া, আব্দুল করিমদের নির্দেশে রড, বাঁশ দিয়ে বেধরক পিটুনী দিয়ে হাতপা গুড়িয়ে দিয়ে রাস্তায় ফেলে চলে যায় হামলাকারীরা। শুক্রবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই হাতের কনুই এবং পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত ব্যান্ডেজ করা শাহজাহান মিয়ার। জীবন্ত লাশ হয়ে কাতরাচ্ছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের ৩য় তলার ৯নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে।
ঘটনাটি ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাই (ইলিমপুর) গ্রামে ১৬ মার্চ ঘটেছে। এই ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িত তফজ্জুল বাহিনীর কাউকেই গ্রেফতার করতে পারে নি পুলিশ। এ ব্যাপারে আহতের বৃদ্ধা মা সামারুপ বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একই গ্রামের তফজ্জুল মিয়া, মহন মিয়া, রাজন মিয়া, আব্দুল করিম, হারুন মিয়া, জুলহাস মিয়া, তুফায়েল আহমেদ, জুবায়েল মিয়া, হোসেন মিয়া, মনর উদ্দিন, জসিম উদ্দিন, কাসেম মিয়া, মইয়ুন মিয়া, রাইয়ান হোসেনকে আসামী করে অভিযোগ দাখিল করেন।
অভিযােগপত্র থেকে জানা যায়, আসামীদের সাথে আহত শাহাজান মিয়ার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছে। তার কারণে অভিযুক্তরা শাহজাহানকে খুন করার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। এ ব্যাপারে সামারুপ বেগম বলেন-আজ ৩ দিন অতিবাহিত হয়ে গেলো। পুলিশ এখনো কোনো আসামী গ্রেফতার করতে পারলো না। আমি আমার ছেলে এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনে দৃষ্টি কামনা করছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সামছুল ইসলাম বলেন- আমরা আসামীদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে দুইবার অভিযান চালিয়েছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।





























