০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে পীর মহব্বত উল্লা মতি শাহ’র বার্ষিক উরুস ৩ ও ৪ মার্চ
- Update Time : ১২:৩৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে নোয়ারাই ইউনিয়নের সিঙ্গেরকাছ ফকিরবাড়ী দরবার শরীফে পীর মহব্বত উল্লা মতি শাহ’র বার্ষিক উরুস মোবারক ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ১৯ ফাল্গুন, ৪ মার্চ বাদ ফজর মিলাদ মাহফিল, বাদ যোহর খতমে খাজেগান, বাদ এশা জিকির এবং ভোর ৫ টায় আখেরী মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে উরুস সম্পন্ন হবে। দু’দিন ব্যাপী পবিত্র উরুস মোবারকে পীর কিবলার সকল মুরিদান, ভক্ত ও আশিকানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পীরজাদা ফকির তাজুদ শাহ ও এম. ওদুদ শাহ।





























