০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড্র’র রাতে সানচেজের রেকর্ড

  • Update Time : ০১:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: ফিফা কনফেডারেশন্স কাপে ড্র’র রাত গেলো বৃহস্পতিবার। এদিনের দু’টি ম্যাচই ড্র হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ১-১ গোলে রুখে দেয় কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। একইভাবে ড্র হয় ক্যামেরুন ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি। এই ড্র’তে সেমিফাইনালের পথে জার্মানি ও চিলি। আর মাত্র এক পয়েন্ট পেলেই তারা শেষ চারের টিকিট পাবে। নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ২-০ গোলে হারায় চিলি। আর অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারায় জার্মানি। এতে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে চিলি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানি। অস্ট্রেলিয়া ও ক্যামেরুনের পয়েন্ট সমান- ১। গ্রুপপর্বের শেষ ম্যাচে জার্মানির প্রতিপক্ষ ক্যামেরুন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে চিলি।
বৃহস্পতিবার নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান চিলির স্ট্রাইকার আলেক্সিস সানচেজ। এদিন জার্মানির বিপক্ষে চিলির হয়ে একমাত্র গোলটি করেন তিনি। দেশটির হয়ে সর্বাধিক ৩৮ গোলের রেকর্ড এখন তার দখলে। চিলির হয়ে ৩৭ গোল নিয়ে এতদিন সবার ওপরে ছিলেন মার্সেলো সালাস। ১৯৯৪ থেকে ২০০৭ সালের মধ্যে ৭০ ম্যাচে তিনি এই গোল করেন। তবে তাকে টপকাতে সানচেজকে ৪২ ম্যাচ বেশি খেলতে হয়েছে। চিলির হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও এখন সানচেজের দখলে। ২০০৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত তিনি খেলেছেন ১১২ ম্যাচ। ২০০৪ সালে অভিষেকের পর গোলরক্ষক ক্লদিও ব্রাভোও খেলেছেন সানচেজের সমান ম্যাচ। চিলির হয়ে সর্বাধিক গোলের রেকর্ডের পর আর্সেনালের স্ট্রাইকার সানচেজ বলেন, ‘চিলির হয়ে সর্বাধিক গোলের রেকর্ড গড়ে আমি খুশি। এই টুর্নামেন্টের শিরোপা জেতা আমাদের লক্ষ্য। আমার মনে হচ্ছে, সে সুযোগ আমাদের আছে।’ কনফেডারেশন্স কাপে পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে চিলি। কিন্তু তারুণ্য নির্ভর দল নিয়ে এসেছে জার্মানি। তাদের দলে রয়েছে ৭জন অভিষিক্ত খেলোয়াড়। টমাস মুলার ও মেসুত ওজিলের মতো খেলোয়াড় দলে নেই। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে সানচেজের গোলে এগিয়ে যায় চিলি। কিন্তু ৪১ মিনিটে জার্মানিকে সমতায় ফেরান স্টিন্ডল। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় আফ্রিকার চ্যাম্পিয়ন ক্যামেরুন। গোলটি করেন জাম্বো আঙ্গিসা। তবে ৬০ মিনিটে পেনাল্টিতে অজিদের সমতায় ফেরান মিলিগান। পরে দুই দল আর কোনো গোল করতে পারেনি।

বৃহস্পতিবারের ফল
ক্যামেরুন ১-১ অস্ট্রেলিয়া
জার্মানি ১-১ চিলি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ড্র’র রাতে সানচেজের রেকর্ড

Update Time : ০১:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭