দরজা ভেঙে মা-বাবাকে বেঁধে কিশোরীকে গণধর্ষণ
- Update Time : ০৩:২৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: লক্ষ্মীপুরে রামগতি উপজেলায় মা-বাবাকে বেঁধে রেখে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের পর তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়াতম গ্রামে গভীর রাতে ওই কিশোরীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই কিশোরী বিবাহিত। এ ঘটনায় একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মিরাজকে (২৬) আটক করা হয়েছে।
এরপর মেয়েটিকে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত করে এবং যাওয়ার সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান বলে জানান এ পুলিশ কর্মকর্তা। ওসি বলেন, এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা।





























