সাকিবকে হত্যার হুমকিদাতা দক্ষিণ সুনামগঞ্জে গ্রেপ্তার
- Update Time : ০২:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত মহসিন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ র্যাব-৯ কমান্ডার লে. ফয়সাল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই সে ঘটনার পরদিন দক্ষিণ সুনামগঞ্জে তার আত্নীয়ের বাড়িতে আত্নগোপনে ছিল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় অভিযুক্ত মহসীন তালুকদারের বাড়িতে যান র্যাব-৯ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা অভিযুক্ত মহসীন তালুকদারের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন।
উল্লেখ্য, ভারতের কলকাতায় কালীপুজা উদ্বোধনের অনুষ্ঠানে যোগদান করায় গত বুধবার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় রামদা উঠিয়ে সাকিবকে হত্যার হুমকি দেয় মহসিন।





























