০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-কুমিল্লা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

  • Update Time : ০৪:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকার সিলেট-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা (৫৫) এবং নাতনি নাদিয়া (৫)।

আহতরা হলেন- সালমান (২২), বিল্লাল মিয়া (২২), খোরশেদ আলম (৬০) ও জান্নাত (৪)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে সৈয়দাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

এ সময় ট্রাক ও অটোরিকশার সঙ্গে আরেকটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশা ও প্রাইভেটকারের আরোহীরা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুসা জানান, হাসপাতালে আনার পথেই তিনজন এবং হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। সবাই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট-কুমিল্লা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

Update Time : ০৪:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০