মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- Update Time : ০২:১৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্স সরকার কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভসহ সবধরনের পণ্য বর্জনের আহবান জানানো হয়। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে বড় বাজার জামেয়া দারুল কোরআন টাইটেল মাদ্রাসা ময়দানে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন এলাকার থেকে সমবেত হন আলেম-উলামা, মুসল্লিসহ নানা শ্রেণিপেশার মানুষ। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে এক পথ সভা অনুষ্ঠিত হয়। একপর্যায়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভ মিছিলে আসা মুসল্লিরা।
বিশিষ্ট আলেমেদ্বীন হযরত আল্লামা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মাওলানা মশিউর রহমান এবং মাওলানা মুনতাসির আলম সোহানের যৌথ সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, মাদ্রাসাতুল হারামাইন এর প্রধান পরিচালক আল্লামা মখলিছুর রহমান, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান, মুফতি কাজী আতাউর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, ক্বারি কমর উদ্দিন, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা গোলাম কাদির, মাওলানা বশির আহমদ, মাওলানা ইকবাল হোসাইন, ২নং ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান,সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা আবুল আহমদ প্রমুখ।
বক্তাগণ বলেন, মহানবী (সা.)কে ব্যঙ্গচিত্র করে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ২শ’ কোটি মুসলমানের অন্তরে কুঠারাঘাত করেছে। বাংলাদেশে ফ্রান্সের যতসব পণ্য আছে সবগুলো পণ্য বর্জন করতে হবে। পাশাপাশি এ দেশ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। যতদিন না ফ্রান্স সরকার এর জন্য বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা এ ঈমানী আন্দোলন চালিয়ে যাবে। পরে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।





























