০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী (সাঃ)কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জগন্নাথপুরে জমিয়তের মিছিল ও সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জমিয়তের উদ্যােগে আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম’আ জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা সৈয়দ মাসরুর আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা জমির উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ফজল আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুতিউর রহমান শাসননবী, জমিয়ত নেতা মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা ইরশাদ খান আল-হাবীব, হাফিজ মাওলানা সৈয়দ হাবিব সালেহ, হাফিজ মাওলানা সৈয়দ গোলজার আহমদ, সৈয়দ ইয়াকুব আহমদ প্রমূখ।





























