০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহানবী (সা:)কে অবমাননার প্রতিবাদে জগন্নাথপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : ০৬:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো ইসলাম বিদ্বেষী আচরণ বন্ধ ও বিশ্বনবীর ব্যাঙ্গচিত্র দ্রুত অপসারণ করা না হলে নবী প্রেমিক মুসলমানরা প্রয়োজনে জিহাদের মাঠে ঝাপিয়ে পড়ে নবীজির সম্মান ও ইজ্জত রক্ষা করতে বাধ্য হবে। ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে বিশ্বনবী (সা:) এর অবমাননা ও ব্যাঙ্গ চিত্র প্রদর্শন প্রকৃতপক্ষে বিশ্বে মুসলমানদের যুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ইসলামপ্রিয়, সুতরাং অনতিবিলম্বে ফ্রান্স সরকারের দূতাবাস বন্ধ ও তাদের যাবতীয় পণ্য বর্জন করা সময়ের অপরিহার্য দাবী। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম’আ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের উদ্যােগে ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে বিশ্বনবী (সা:) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী জগন্নাথপুর পৌর পয়েন্টে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আকমল হোসাইনের সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মাওলানা নুরুল হক নিজামীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা সুহাইল আহমদ চুনু, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা ইসমাঈল হোসেন সৌরভ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান মিছবাহ, কবি সৈয়দ আজমল হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা নজরুল আলম, সাইদ আল ফয়ছল, মাওঃ জুনায়েদ আহমদ, মাওঃ আব্দুস শহিদ, মাওঃ তফাজ্জুল হোসাইন, ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি সৈয়দ হেলাল আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান আহমদ, ব্যবসায়ী আব্দুল হান্নান, জিয়াউল হক জিয়া, জুবায়েদ আলী, আল আমিন, অয়েছ আহমদ, আইনুল হক, মাস্টার আমিনুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজ রহমত উল্লাহ, ব্যবসায়ী ফয়জুল ইসলাম, মুজিবুর রহমান, ফকির আজিজ, খেলাফত মজলিস নেতা মাওলানা সোহেল আহমদ, জাহিদ হাসান, ইকবাল আহমদ, মুহিবুবুর রহমান, আবুল ফয়েজ আহমদ, গোলজার আহমদ সহ বিভিন্ন শ্রেণী- পেশার কয়েক শতাধিক প্রতিবাদী জনতা পৌর পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মহানবী (সা:)কে অবমাননার প্রতিবাদে জগন্নাথপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৬:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০