০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের এএসআই
- Update Time : ০২:৪৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মাদক মামলার আসামি ধরতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশের এক এএসআই। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হবিগঞ্জ শহরে খাদ্য গুদাম রোডে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে হবিগঞ্জ চৌধুরী বাজার ফাঁড়ির এএসআই মতিন মাদক মামলার আসামি খাদ্য গুদাম রোডে হিরা মিয়ার ছেলে হাসিমকে ধরতে বাড়িতে যান। এ সময় ওয়ারেন্টের কাগজপত্র দেখানো নিয়ে এএসআই মতিনের সঙ্গে হাসিম ও তার পরিবারের সদস্যরা তর্কে লিপ্ত হন।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, একপর্যায়ে হাসিম ও তার পরিবারের সদস্যরা এএসআই মতিন (৫০) এর ওপর হামলা চালায়। বটি দিয়ে মতিনের বাম হাত এবং বাম কানে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।





























