০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সে মহানবী’র (সা:) অবমাননার প্রতিবাদ রাষ্ট্রিয় ভাবে করতে হবে- সিলেটে খেলাফত মজলিস

  • Update Time : ১১:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার নির্বাহী সভায় বক্তারা ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় সর্বকালের শ্রেষ্ঠ মহামানব রাসূল (সা:) -কে অবমাননা ও কটুক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- “বিশ্বের দেশে দেশে মুসলমানদের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। বাংলাদেশের সর্বস্তরের মুসলমান আজ রসুলের (স:) অবমাননার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে। কিন্তু ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত আমাদের বাংলাদেশ সরকার আজ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। যা খুবই লজ্জা জনক। একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে হবে।” আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ ডাঃ মুহাম্মদ ফয়জুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় ইনচার্জ এ.এ তাওসীফ।

এসময় বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, মুহাম্মদ একরামুল হক, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, শ্রম সম্পাদক মাওলানা মাশুক আহমদ, উলামা সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সহ প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবির প্রমূখ।

সভায় ফ্রান্স কর্তৃক রাসুল (সা:) এর অবমাননার প্রতিবাদে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর নগরীর কালক্টরেট জামে মসজিদ হতে এক বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

এসময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ সৈয়দ আতাউর রহমানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আগামী ৪ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩ টায় নগরীর ইউনাইটেড সেন্টারে আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফ্রান্সে মহানবী’র (সা:) অবমাননার প্রতিবাদ রাষ্ট্রিয় ভাবে করতে হবে- সিলেটে খেলাফত মজলিস

Update Time : ১১:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০