গোলাপগঞ্জে তালামীযের উদ্যােগে চ্যারিটি ক্লাবের সহযোগিতায় ৩ শতাধিক মানুষের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয়
- Update Time : ০১:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৭ নং লক্ষনাবন্দ ইউ/পি শাখার উদ্যাগে ও গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করণ ক্যাম্পটি শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ক্যাম্পটিতে প্রায় তিন শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ জানতে পারে। এছাড়াও অনেকেই বিনা মূল্যে রক্তদানে প্রতিশ্রুতি বদ্ধ হয়। এসময় রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প পরিদর্শন করেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখলাছুর রহমান, ক্বারী তোফায়েল আহমদ জিলু, অজি মোঃ কাওছার, খলকুর রহমান, ক্বারী আনোয়ার হোসেন, সোহেল আহমদ, লিমন আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগজ্ঞ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল, সহসভাপতি সাজ্জাদ আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মান্না আহমদ, সাংগঠনিক সম্পাদক রাজন লাল দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক তানবীর আহমদ সাগর, সদস্য মাহদি ইসলাম, মোঃ আবু বক্কর। আনজুমানে তালামীযে ইসলামিয়া ইউনিয়ন শাখার সভাপতি সম্পাদক কাওসার আহমদ, ২নং ওয়ার্ড শাখার সভাপতি সভাপতি সোহেল আহমদ, হাবীবুর রহমান, আল আমীন প্রমুখ।





























