হবিগঞ্জে সড়ক দুুর্ঘটনায় আহত ২০
- Update Time : ০২:৪৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে সেনাবাহিনী ও বিরতিহীন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় সেনা সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোরব) বিকেলে বাহুবল উপজেলা সদরের কাছে জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-১১-০৩৬৮) ঘটনার সময় উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ির (পিআরডি-৪৫০০ কেজি) সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি পাশের খাদে পড়ে উল্টে যায়।
এ দুর্ঘটনায় সেনা সদস্য রাসেল (৩৬), সেনাবাহিনীর গাড়িচালক হিরা মিয়া (৩৭), বাসযাত্রী মোস্তফা মিয়া (৪০), আজিজ (৪২), শাহিন মিয়া (২০) ও আলেয়াসহ (৪৩) অন্তত ২০ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





























