১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ডাকাতি মামলার আসামী গ্রেফতার
- Update Time : ০৮:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামের নাজিম উল্লার ছেলে ডাকাতি মামলার পলাতক আসামী তাহিদ মিয়া (৬৫)কে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।





























