১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২
- Update Time : ০৯:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টের দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত ওয়াব আলীর ছেলে ওয়ারেন্টের আসামী সেবুল মিয়া (৪০), শফিক মিয়ার ছেলে বাবর সুলতান (২৬)কে আজ বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।





























