এসআই আকবর হবিগঞ্জ থেকে গ্রেফতার!
- Update Time : ০৪:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সাময়িক বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এসআই আকবর গ্রেফতারের খবর অনলাইন-ফেসবুকে প্রচার হচ্ছে। এসআই আকবর গ্রেফতারের খবরে তোলপাড় চলছে। এরআগে এই মামলায় কনস্টেবল টিটু দাসকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।
টিটুকে গ্রেপ্তারারের বিষয়টি পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান নিশ্চিত করলে আকবরের গ্রেপ্তারের বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।
এরপর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলে রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায় কমিটি। এই তদন্ত কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।





























