ওসমানীনগর প্রেসক্লাবের দোয়া মাহফিল, সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মাগফিরাত কামনা
- Update Time : ০৫:৪০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা প্রেসক্লাব এর সাবেক সভাপতি, বিটিভি সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের রুহের মাগফিরাত কামনায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (১৯ অক্টোবর) বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় অনুষ্টানে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সহ সভাপতি উজ্জ্বল ধর, কোষাধক্ষ্য আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন ও সিতু সুত্র ধর। রুহের মাগফিরাত কামনা পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।





























