১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষক শামীম রিমান্ডে
- Update Time : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক দরিদ্র পরিবারের সুন্দরী তরুণীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ ও গত ৫ অক্টোবর সোমবার গভীর রাতে আলীগঞ্জ বাজার কলোনিতে তরুণীকে ঘরে না পেয়ে পিতা বৃদ্ধ আনোয়ার মিয়াকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় বখাটে ধর্ষক শামীম।
জগন্নাথপুর থানার একদল পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গত ৯ অক্টোবর শুক্রবার বিকেলে বিবাড়িয়ার সরাইল থানার বেততলা গ্রাম থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী বখাটে ধর্ষক শামীম আহমদকে গ্রেফতার করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় মামলার প্রধান আসামী বখাটে শামীম আহমদের রিমান্ড গত ১১ অক্টোবর সুনামগঞ্জ আদালতে মঞ্জুর হয়। ১৮ অক্টোবর থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজের তত্ত্বাবধানে রিমান্ড শুরু হয়।





























