১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে আগামীকাল মঙ্গলবার ভোট গ্রহণ, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

  • Update Time : ০৪:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সবধরণের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

শনিবার নিয়োগকৃত ভোট গ্রহণকারী প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ইউনিয়নের ২১ হাজার ৮৮৩জন ভোটারের ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ (নৌকা), বিএনপি মনোনিত আবদুর রব আল মামুন (ধানের শীষ) , স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া (ঘোড়া) ও আবদুল আজিজ (আনারস) প্রতিদ্বন্ধিতা করছেন।
এদিকে ইউনিয়নের নয়টি ভোট কেন্দ্রকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সবধরণের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি কেন্দ্রে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে ২৫ জনের টিম থাকবে ।

এছাড়া তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইন শৃংখলা রক্ষায় ভ্রাম্যমান দল কাজ করবে বলে জানা গেছে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার মিলিয়ে ২৫ জনের টিম প্রত্যেক কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদিপুর ইউনিয়নের টানা দু’বারের নির্বাচিত বিএনপি মেনোনিত চেয়ারম্যান হাজী আবদুর রর। ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়লে তা পূরণের লক্ষ্যে ১৪ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে আগামীকাল মঙ্গলবার ভোট গ্রহণ, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

Update Time : ০৪:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০